1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বিয়ের ভোজে মাংস চাওয়া পাওয়া নিয়ে বরের লোকজনের মারপিটে কনে পক্ষের আহত ৬ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বিয়ের ভোজে মাংস চাওয়া পাওয়া নিয়ে বরের লোকজনের মারপিটে কনে পক্ষের আহত ৬

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫২ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার ধুনট উপজেলায় একটি বিয়ের ভোজে মাংস চাওয়া-পাওয়া নিয়ে বিরোধের জেরে বর পক্ষের হামলায় কনে পক্ষের নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা হলো, জেলার কাহালু উপজেলার জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)।

বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে বর পক্ষের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কনের মামা বাদি হয়ে বরপক্ষের ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কনেপক্ষের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামে। আর বরপক্ষের বাড়ি ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে। বরের নাম জামাল উদ্দিন। বুধবার কনেপক্ষের বাড়িতে বর ও বরপক্ষের লোকজন গিয়ে বিয়ে করে নববধূকে ইশ্বরঘাট গ্রামে নিয়ে এসেছে। তবে কনের বাড়িতে বর পক্ষের ৬০ জন লোক যাওয়ার কথা থাকলেও সেখানে শতাধিক লোক যাওয়া হয়েছিল। এ বিষয়টি নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে কনে পক্ষের লোকজন বরের বাড়িতে আসেন। দুপুরে ভোজনের সময় বর পক্ষ নিম্নমানের মাংস কনেপক্ষের লোকজনকে খেতে দেয়। এ বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বরপক্ষের হামলায় কনেপক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মেয়ের মামা সোহাগ হোসেন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

ধুনট থানার এসআই স্বপন কুমার জানান, বিয়ের বউ ভাত অনুষ্ঠানে হট্টগোলের  সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরে স্থানীয়দের মধ্যস্ততায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews