1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত সন্দেহে ৭ শিক্ষার্থী আটক ৮ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত সন্দেহে ৭ শিক্ষার্থী আটক ৮

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৩৭৪ বার
নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত সন্দেহে বগুড়া সাতমাথা এলাকা থেকে ৭ শিক্ষার্থীসহ ৮ জনকে আটক করেছে।  এদের মধ্যে রুকু নিকট থেকে চাকু, লাঠি এবং আমিনের নিকট থেকে স্ট্রিক, কাটার, ম্যাচ, ওষুধ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার বিকেলের এদেরকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত শাহিনুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বগুড়া সদর উপজেলার সাবগ্রাম দক্ষিণপাড়ার কামরুল ইসলামের মেয়ে রুকু খাতুন(২২), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেলার শেরপুর উপজেলার হাটখোলা এলাকার সুর্বণা আকতার (২২), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে ঢাকা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান (২২), রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বগুড়া চারমাথা এলাকার আব্দুল হামিদ খানের ছেলে আমিন খান (১৮), শিক্ষার্থী তৌহিদ হোসেন (১৭),  মানিক হাসান (১৬) এবং আগের আন্দোলনে সহিংসতার ঘটনায় জড়িত জেলার সোনাতলা মাস্টারপাড়ার বাহাদুর রবিদাস (৫০)।
বগুড়া পুলিশ সুপার জাকির হাসান পিপিএম জানান, আটক শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সহিংসতার সাথে জড়িত না থাকলে তাদেরকে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews