1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মদপানে মাতলামি করায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় মদপানে মাতলামি করায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৯৯ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় মদপানে মাতলামি করে পুলিশের খারাপ ব্যবহার করায় শহর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড় টার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক সাতমাথা থেকে তাদের আটক করে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো, শহর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রুহুল (৩০), নুরুল ইসলাম(২৮) ও হাবিব (২৮)। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মঈনুদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, জেলা পুলিশের এক অফিসার তার স্বজনদের নিয়ে সাতমাথায় চা পান করার জন্য আসেন। চা পান করার শেষে তার ব্যবহৃত গাড়িতে ওঠার জন্য যায়, ঠিক সেই মুহূর্তে শহর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রুহুলতিন যুবক মদপান করে এসে ওই পুলিশ অফিসারের স্বজনদেরকে দেখে আজে বাজে মন্তব্য করলে, এক পর্যায়ে বাক বিতান্ডার সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগিতায় বগুড়া স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রুহুল সহ ৩ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি জানান, রাতে মদপান করে আহসান হাবিব রুহুলসহ তিন বন্ধু মাতলামি করছিল এবং
মেয়েদের উত্ত্যক্ত করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews