1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মদ্যপানে যুবলীগ নেতাসহ তিনজনের মৃত্যু  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় মদ্যপানে যুবলীগ নেতাসহ তিনজনের মৃত্যু 

  • আপডেট সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৯২ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরের ঠনঠনিয়া হাড়িপাড়ায় বাংলা মদপানে ওয়ার্ড যুবলীগ নেতাসহ তিনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তারা মদপান করলে ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে।
বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল আলিম সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলো, বগুড়া শহর শাখার  ১০নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক ঠনঠনিয়া হাজিপাড়ার বাসিন্দা মোঃ সম্রাট আরঙ্গেজেব চিনতু (৩৭), একই এলাকার বাসিন্দা মৃত আবু তালেবের ছেলে রাসেল মিয়া(৩৬) এবং শিলু(৩৫)। এছাড়াও অসুস্থ ঠনঠনিয়া হিন্দু পাড়ার সানী চন্দ্র দাস(৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে শহরের হাঁড়ি পাড়ায় একটি হোটেলে কযেকজন বন্ধু মিলিত হয়ে বাংলা মদপান করে। মদপানের কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়ে। বুঝে উঠার আগেই ঘটনাস্থলে যুবলীগ নেতার মৃত্যু হয়। অসুস্থ দুই জনকে হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয় এবং অপরজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল আলিম জানান, শুক্রবার রাতে মদ পান করার পরপরই  দুইজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং শনিবার আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এছাড়াও মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একজন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews