1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মাছ খাওয়ায় বিড়ালকে হত্যা, থানায় অভিযোগ, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকায় প্রেরণ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় মাছ খাওয়ায় বিড়ালকে হত্যা, থানায় অভিযোগ, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকায় প্রেরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়ার আদমদীঘিতে মাছ খাওয়ায় ক্ষিপ্ত হয়ে বিড়ালের গলা কেটে হত্যার ঘটনায় এক নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।   উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়ীয়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটেছে।  বুধবার দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়ানের সদস্য এমরান হোসেন বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেন। বিড়ালের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  বৃহস্পতিবার ঢাকায় পাঠিয়েছে।
অভিযোগে জানা যায়, কয়েকদিন আগে উপজেলার দত্তবাড়ীয়া গুচ্ছগ্রামের খোকার মেয়ে বুলবুলির (২৬) বাড়িতে একটি বিড়াল প্রবেশ করে একটি মাছ খেয়ে ফেলে। মঙ্গলবার দুপুরে ওই বিড়ালটি আবারো তার বাড়িতে আসলে তিনি ক্ষিপ্ত হয়ে ধরে ফেলেন। এরপর বিড়ালটিকে বটি দিয়ে গলা কেটে হত্যা এবং বুক চিড়ে নাড়ি-ভুড়ি বের করে বাড়ির পাশের একটি ধান ক্ষেতে ফেলে দেন। বিষয়টি জানার পর প্রতিবেশী শামছুন্নাহার মিনা বিড়ালটির মরদেহ তাঁর বাড়ীতে নিয়ে এসে সংরক্ষন করে পুলিশে খবর দেন।
প্রতিবেশী শামছুন্নাহার মিনার স্বামী ইসাহাক বলেন, একমাস আগে তিনি শশুর বাড়িতে বেড়াতে আসেন। সঙ্গে তাঁর ৬টি পোষা বিড়ালও নিয়ে আসেন। যে বিড়ালটিকে হত্যা করা হয়েছে সে বিড়ালটি তাঁর বিড়ালগুলোর সাথেই থাকতো। হঠাৎ সোমবার বিড়ালটিকে বুলবুলি নামের ওই নারী ক্ষিপ্ত হয়ে নিষ্ঠুরভাবে হত্যা করেন। এরপরই তিনি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়ানে বিষয়টি জানান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালটিকে জবাই করে হত্যা পর ফেলে রাখার ভিডিও ছড়িয়ে পড়লে অনেকে ক্ষোভ, ঘৃণা ও শাস্তির দাবি জানিয়েছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, বিড়াল হত্যাকাণ্ডের অভিযোগ পেয়েছি। বিড়ালটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। বিড়াল হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলছে।
আদমদিঘী উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা বেনজির আহমেদ জানান, বিষয়টি খুবই মর্মান্তিক এবং অপরাধ। প্রানীর  প্রতি নির্দয় আচরনে আইনে জেল- জরিমানার বিধান আছে। বিড়ালটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews