1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের মৃত্যু শ্রমিক সদস্য পরিবারকে এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের মৃত্যু শ্রমিক সদস্য পরিবারকে এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মৃত্যু শ্রমিক সদস্যর পরিবারকে এককালীন আর্থিক অনুদান ও সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী পঙ্গু ও বৃদ্ধ শ্রমিক সদস্যদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবার)  বিকেলে পৌরসভার ১৪নং ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ীতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল সম্মেলন কক্ষে আর্থিক অনুদান প্রদান করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক (যুগ্মসচিব) হোসনা আফরোজা। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল সাহেবের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্যে দেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু’র পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। আরো বক্তব্য দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু।

মোটর শ্রমিক ইউনিয়নের ৬০ জন মৃত্যু শ্রমিক সদস্য পরিবারকে ৩০ হাজার টাকা করে সর্বমোট ১৮ লখটাকা ইউনিয়ন তহবিল হইতে এককালিন অনুদান অর্থের চেক প্রদান করা হয়। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী পঙ্গু ও বৃদ্ধ শ্রমিক সদস্যদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও শাখা কার্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও সাধারণ শ্রমিক সদস্যবৃন্দ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews