1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মোহন- রবিনসহ আ.লীগের আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় মোহন- রবিনসহ আ.লীগের আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২২৬ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়ায় শহর বিএনপির কার্যালয়ের ঘটনায় ১৫০জন আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে শহর বিএনপির দপ্তর সম্পাদক আসিফ আশরাফ বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনকে প্রধান আসামি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওলিউল্লাহ।

মামলায় উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন, শহর আওয়ামীলীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, বগুড়া জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, শহর আওয়ামীলীগের সাবেক নেতা আব্দুল মান্নান আকন্দসহ আরও অনেকে। এই মামলায় আসামিদের তালিকায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের উল্লেখ্যযোগ্য নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, গত ১৬ জুলাই বিকালে মামলার আসামিরা শহর বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। এ ঘটনায় শনিবার রাতে শহর বিএনপির দপ্তর সম্পাদক আসিফ আশরাফ বাদী হয়ে ১৫০জনের নাম উল্লেখ করে বিস্ফোরকসহ পেনাল কোডে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২৫০জন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ, এ পর্যন্ত আন্দোলনে শিক্ষক হত্যা এবং বিএনপি জেলা ও শহর কার্যালয় ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা পৃথকভাবে ৪ টি মামলা দায়ের করা হলো। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের সকল নেতাদেরকে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews