1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করায় ৩ প্রতারক গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করায় ৩ প্রতারক গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিভিন্ন বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে এফিডেভিট ও মামলার রায় নকল করার অভিযোগে ৩ প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে জাল স্বাক্ষরিত এফিডেভিট করা স্ট্র্যাম্প উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, গাইবান্ধা জেলা সদরের উত্তর গিদারা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে মোঃ সদরুল কবির (৪৮), বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে মোঃ ওহাব শিপন (৩০) ও একই উপজেলার মৃত মমতাজ উদ্দিনের ছেলে মোঃ আক্তারুজ্জামান (৩৮)। তারা দীর্ঘ দিন থেকে এ কাজের সাথে জড়িত।

জানা গেছে,  বুধবার বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এ এস এম তাসকিনুল হক এর আদালতে মোছাঃ আসমা মাহবুব নামের এক ম্যাজিষ্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করা স্ট্র্যাম্প তদন্তে গেলে চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর নজরে আসে। তিনি তাৎক্ষণিক আদালতকে জানান, বিচারক আসমা মাহবুব ২০২১ সালে বগুড়ায় কর্মরত ছিলেন। তিনি বদলি হয়ে যাবার পরেও প্রতারক চক্র তার সিল ও স্বাক্ষর জাল করে প্রতারনা করে আসছে। আদালত বিষয়টি বগুড়া গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজ হাসানকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা প্রশাসকের চত্বরে অবস্থিত স্ট্র্যাম্প ভেন্ডার দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সদরুল কবির আদালতে জানান তাদের টিমে প্রায় ২০০ জন প্রতারক দীর্ঘদিন যাবৎ এই প্রতারনা করে আসছে।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মুস্তাফিজ হাসান জানান, বিচারকের সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রকারককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews