1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় রথযাত্রার গম্বুজে বিদ্যুায়িত হয়ে ৫ জন নিহত, আহত ৪০, তদন্ত কমিটি গঠন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় রথযাত্রার গম্বুজে বিদ্যুায়িত হয়ে ৫ জন নিহত, আহত ৪০, তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩৯৪ বার
আলমগীর হোসেন
বগুড়ায় রথযাত্রার গম্বুজে বিদ্যুতায়িত হয়ে তিন নারী সহ ৫জন মারা গেছে। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে  ৪০ জন।
নিহতরা হলো, জেলার আদমদীঘি উপজেলার কুন্দুগ্রামের ভবানী মোহন্তের ছেলে নরেশ মোহন্ত, শহরের তিনমাথা রেলগেট এলাকার মন্তেস্বরের স্ত্রী আতশী, শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের সুদেবের স্ত্রী রনজিতা, শিবগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মৃত নারায়ণ কুমারের ছেলে অলক কুমার ও সারিয়াকান্দি উপজেলার সাহাপাড়ার বাসুদেব সাহার স্ত্রী জলি সাহা।
প্রত্যক্ষদর্শী সেউজগাড়ীর চিত্ত পাল জানান,  প্রতিবছরের ন্যায় এবারও সেউজগাড়ী পালপাড়া ইসকন মন্দির থেকে বিকেল ৫ টায়  রথ বনানীর শিব মন্দিরে রওনা হয়। মন্দির থেকে বেরিয়ে সেউজগাড়ী আমতলা বিকেল সোয়া ৫ টায়  এলে রথের গম্বুজের উচু মাথা বিদ্যুতের তারের সাথে লেগে দূর্ঘটনা ঘটে। যারা রথের উপর দাড়িয়েছিল এবং ঝুলিয়ে যাচ্ছিল তারাই দূঘটনার স্বীকার। স্হানীয়রা  আহতদের হাসপাতালে নিয়ে যায় এবং রথ আবারও বনানী শিব মন্দিরের দিকে চলে যায়।
বগুড়ার সিভিল সার্জন  মোঃ শফিউল আযম জানান, ৫ জন মারা গেলেও এখন ৪০ জন চিকেৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  ৩৫ জন এবং সরকারী মোহাম্মদ আলী হাসপাতে ৫ জন ভর্তি আছে তাদের মধ্যে ৩/৪ জনের অবস্থা আশংকাজনক।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ জানান, রথযাত্রায় বিদ্যুায়িত হয়ে ৫ জন মারা গেছে। দুই হাসপাতালে ৪০ জন আহত ভর্তি আছে।
বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জানান, নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের চিকিৎসার খুজ খবর নেওয়া হচ্ছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের বলা হয়েছে। হতাহতের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews