1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় র‍্যাব পরিচয়ে কলেজছাত্র অপহরণের ঘটনায় ২ নারী গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় র‍্যাব পরিচয়ে কলেজছাত্র অপহরণের ঘটনায় ২ নারী গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় র‌্যাব পরিচয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। জনগণের সহযোগিতায় কলেজ ছাত্র ফেরদৌস সরকারকে উদ্ধার করেছে পুলিশ।  সে বর্তমানে নরসিংদী জেলার মাধবদী থানা হেফাজতে রয়েছে।
অপহৃত কলেজ ছাত্র ফেরদৌস সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই এলাকার মৃত. হাবিল সরকারের ছেলে। তিনি সরকারি শাহ সুলতান কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।
 এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
মামলা তদন্তের স্বার্থে গ্রেপ্তার দুই নারীর নাম প্রকাশ করেনি পুলিশ। তবে তারা সম্পর্কে মা মেয়ে বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জনসরকার বলেন,   শুক্রবার রাত ২ টার দিকে শহরের জহুরুল নগর এলাকায় র‌্যাবের পোশাক পরে ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি ফেরদৌস সরকারকে অপহরণ করে। এরপর তারা ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ফেরদৌসের পরিবার এরই মধ্যে ৩ লাখ টাকা নগদ ও বিকাশের মাধ্যমে প্রদান করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ফেরদৌসের পরিবার বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন৷ এরপর  নগদ ও বিকাশ নাম্বারে ফাঁদ পেতে অপেক্ষা করে পুলিশ। বিকাশের মাধ্যমে টাকা নিতে আসায় দুই নারীকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, র‍্যাবের পোশাক পরিহিত ওই ব্যক্তিরা র‍্যাবের কেউ না। তারা সবাই অপহরণকারী দলের সদস্য। আমরাও তাদের ধরতে কাজ শুরু করেছি। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

দয়া করে শেয়ার করুন