1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় লাক্স সুপারস্টার ফাইনাল রাউন্ডের সেরা ৪ বিজয়ী মাতিয়ে গেল - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বগুড়ায় লাক্স সুপারস্টার ফাইনাল রাউন্ডের সেরা ৪ বিজয়ী মাতিয়ে গেল

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩২১ বার
নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ উদ্বেপনার মধ্যে দিয়ে লাক্স সুপারস্টার ফাইনাল রাউন্ডের সেরা ৪ বিজয়ী বুধবার (১২ নভেম্বর) বগুড়ায় এসেছিলেন। লাক্স কন্যারা বগুড়ার জাহেদুর রহমান ডিগ্রী কলেজ, ফতেহআলী বাজার ও শহরের কলোনী বাজারে সেরা বিক্রেতা ও ভক্তদের সাথে আনন্দঘন অনুষ্ঠানে অংশ নেন। দেশের বিভিন্ন অঞ্চলে প্রচারণা  ও সেরা হওয়ার ভোট প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানটি বগুড়াবাসীর জন্য ছিল এক প্রাণবন্ত বিকেলের আয়োজন। দর্শক ও ভক্তদের মাতিয়ে গেল ৪ লাক্স তারকা।
লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরা ৫ জন প্রতিযোগী নুসরাত আফরিন ইয়ুমনা, আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, ফারিশতা সালিম ও তিস্তা নির্বাচিত হলেও এই সফরে তিস্তা যোগ দেননি। বাকি ৪ জন সেরা  প্রতিযোগী রংপুরে প্রচারণা কর্মসূচি শেষ করে বুধবার (১২ নভেম্বর) বগুড়া জাহেদুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষার্থীদেরসহ  স্থানীয় ফতেহ আলী বাজার এবং কলোনী বাজারে আয়োজিত তিনটি ভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের সেরা হওয়ার জন্য ভোট প্রার্থনা করেন এবং লাক্স পণ্যের সেরা বিক্রেতাদের মাঝে উপহার বিতরণ করেন।
গত কয়েকদিন হলো  বিভিন্ন মাধ্যমে তাদের আসার খবর প্রচার হওয়ার পর থেকেই ভক্তরা অপেক্ষা করছিলেন তাদের একনজর দেখবেন সামনাসামনি। তুলবেন সেলফি। তাই দুপুর দুপুরের পর থেকেই  তারকাদের একনজর  দেখার জন্য ফতেহ আলী বাজার ও কলোনী বাজার এলাকায় দোকানীরা ছাড়াও ভক্ত এবং বাজার করতে আসা উৎসুক জনতা ভিড় জমিয়েছিলেন। দর্শকদের উপচে পড়া ভিড়ে শেষ বিকেলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এসময় সেরা ৪ জন প্রতিযোগী ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন এবং তাদের স্বপ্ন পূরণে সকলের সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন। দর্শকরাও অত্যন্ত ভালবাসার ও উচ্ছাসের মাধ্যমে তাদের সমর্থন জানান। ভোট প্রার্থনার পাশাপাশি, এই আয়োজনের একটি বিশেষ অংশ ছিল লাক্স পণ্যের সেরা বিক্রেতাদের সম্মাননা জানানো। প্রতিযোগীরা নিজেরাই সেরা বিক্রেতাদের হাতে আকর্ষণীয় গিফট হ্যাম্পার তুলে দেন। এই উদ্যোগটি বিক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
উপচে পড়া ভিড়ের মধ্যে প্রিয় তারকাদের একনজর দেখার জন্য দুপুর ৩টা থেকে ফতেহআলী বাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন মো: গার্মেন্টস কাপড়ের ব্যবসায়ী আরাফাত হোসেন। তিনি বলেন, লাক্স সুপারস্টার প্রতিযোগিতাটি শুরুথেকেই দেখেছি। সেই সূত্র ধরে এই লাক্স সুন্দরীদেরও টিভিতে দেখেছি, আজ সামনাসামনি দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আমরা অবশ্যই তাদের ভোট দেব।
কর্মসূচিতে প্রতিটি প্রতিযোগী ভক্তদের কাছে তুলে ধরেন যদি তাকে বিজয়ী দেখতে চান তবে তাদের নিজস্ব নামের কোড নাম্বার দিয়ে ভোট প্রার্থনা করেন। এছাড়াও প্রতিযোগীরা বগুড়ার মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়ে আয়োজকদের সাথে সাথে বগুড়া বাসীকে ধন্যবাদ জানান। তারা আরও বলেন এই সফরের মধ্য দিয়ে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার উন্মাদনা এবং লাক্স পণ্যের প্রচার ও বিক্রেতাদের উজ্জিবিত করতেই তাদের এই সফর।
জেলায় জেলায় এই প্রমোশনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক সূত্রে জানা গেছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় সেরা নির্বাচন করার জন্য ভোট প্রার্থনা, গ্রাহকদের সাথে সরাসরি সংযোগ স্থাপন এবং পণ্যের প্রতি আস্থা আরও বাড়ানো।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews