1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় লেকে মিলল নিখোঁজ ঢাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় লেকে মিলল নিখোঁজ ঢাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৬৪ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুরে ৩দিন নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার  বেলা ১১ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক বোট ক্লাবের লেকে ভেসে থাকা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। বর্তমানে তারা শহরের জলেশ্বরীতলা এলাকায় থাকতেন। এছাড়াও  সৌমিক  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের খালা শামিমা আকতার জানান, সৌমিক গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হাঁটতে বের হন বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসা থেকে। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সেই রাত থেকেই বন্ধ ছিল তাঁর মোবাইল ফোন। অনেক জায়গায় খোঁজাখুজি করা হয়। কোন সন্ধান না পাওয়ায় পরদিন শুক্রবার সকালে সৌমিকের বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-২১৫২) করেন। নিখোঁজের পর থেকেই পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই মিলে দিনরাত খুঁজেছেন তাঁকে। আজ রোববার সৌমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, মরদেহটি ঢাবির সাবেক শিক্ষার্থী সৌমিকের—এটা তাঁর পরিবার নিশ্চিত করেছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews