নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থন জানিয়ে বগুড়ায় পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাঁধা অপেক্ষা করে জলেশ্বরতলী এলাকায় বিক্ষোভ মিছিল শেষে জেলা কারাগারের পাশে রাস্তায় সমাবেশে করেছে। বুধবার বেলা ১১ টার দিকে শহরের ইয়াকুব আলী স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে কোর্ট এলাকায় আসাতে চাইলে আইন শৃংখলা বাহিনীর সদস্য রাস্তা বন্ধ করে দেয়। সেখান থেকে মিছিল নিয়ে জেলা কারাগারের দক্ষিণ কোণে রাস্তায় অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে। এ সময় তারা ‘মার্চ ফর জাস্টিস’ এর সমর্থনে বিভিন্ন শ্লোগান দেন।
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে বগুড়া শহর ও আদালতে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা আদালতের প্রধান ফটকগুলো বন্ধ করে রাখে। পুলিশ বিজিবির পাশাপাশি র্যাব-১২ ও সেনা সদস্যরা সর্তক অবস্থায় রয়েছে। তবে, কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা ন্যায় সংহত দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বগুড়ায় পালন করছি। আমরা কোন সহিংসতা করতে আসেনি। আইন শৃঙখলা বাহিনী আমাদের শান্তিপুণ কর্মসুচি পালনে সহযোগিতা করবে। বগুড়ায় আমাদের যেসব শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে তাদের ছেড়ে দেওয়ার দাবি জানান। আমাদের কর্মসুচি পালনে সমস্যা না করলে আইন শৃঙখলা বাহিনীর কথা শুনব।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply