1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শেখ হাসিনা- কাদেরসহ ১৪০ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টায় তৃতীয় মামলা দায়ের - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় শেখ হাসিনা- কাদেরসহ ১৪০ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টায় তৃতীয় মামলা দায়ের

  • আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৮২ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৪০জনের নামে এবার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগেও বগুড়ায় শেখ হাসিনা ও কাদেরসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে  দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জ উপজেলার সমন্বয়ক শাহীনুর ইসলাম আলামিন বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবগঞ্জ আমলী আদালতে মামলার আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে শিবগঞ্জ থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল ওহাব।
মামলায় অন্য আসামিদের মধ্যে বগুড়া-২ আসনের সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, তাঁর ছেলে হুসাইন শরিফ সঞ্চয়, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক বিএনপির নেত্রীর ছেলে শাহনেওয়াজ বিপুল,  রেজ্জাকুল ইসলাম রাজু, আমিনুল ইসলাম দুদু, এস এম রুপম, এসকেন্দার আলী, মহিদুল ইসলাম,  রেজাউল করিম চঞ্চল, শাহজাহান চৌধুরী, জাহিদুল ইসলাম, আহসান হাবীব সবুজ, আসিফ মাহমুদ মিল্টন, মো: বেলালসহ আরও অনেকে।
এডভোকেট আব্দুল ওহাব বলেন, গত ১৯ জুলাই বিকালে শিবগঞ্জ পৌর এলাকায় সোনালী ব্যাংক চত্বরে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নির্দেশে আসামিরা ছাত্র জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ এবং গুলি চালিয়ে নির্বিচারে হামলা চালায়। এই হামলায় আন্দোলনে অংশ নেয়া অনেকেই আহত হন।  এদের মধ্যে উপজেলার কানুপুর গ্রামের নাজমুল ইসলামের বাম হাতে ও উরুতে গুলি লাগে। সে এখনো চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবগঞ্জ উপজেলার সমন্বয়ক আলামিন বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবগঞ্জ আমলী আদালতে মামলার জন্য আবেদন করেন।  আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বিচারক এজাহার হিসেবে গ্রহণের জন্য শিবগঞ্জ থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।
তিনি আরও বলেন,  শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা উল্লেখ করে ১৪০ জনের নামে আইনে মামলা আদায়ের করা হয়।
বগুড়া কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, শেখ হাসিনা ও কাদের, জাপার সাবেক সাংসদ জিন্নাহসহ দলীয় নেতা-কর্মীদের হত্যার চেষ্টায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগটি শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রেকর্ড করার নিদের্শ দিয়েছে আদালত।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ বুধবার জানান, মামলার  কোন কাগজ হাতে পাইনি। কাগজ হাতে পেলে আদালতের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ, সাবেকপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী দলের সাধারণ সম্পাদকসহ বিপুল পরিমাণ নেতাকর্মীদের বিরুদ্ধে স্কুল শিক্ষক ও রিকশা চালক হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত শেখ হাসিনা ও কাদেরের বিরুদ্ধে বগুড়ায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews