1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ দলীয় ১৩২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ দলীয় ১৩২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৩৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টি সভাপতিসহ আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ১৩২ নেতা-কর্মীর নামে এবং অজ্ঞাতনামা ৪০০জনের বিরুদ্ধে হত্যা চেস্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া শহরতলির আকাশতারা এলাকার জিল্লাল ফকিরের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে ১১ অক্টোবর সদর থানায় ওই মামলা দায়ের করেন।
 আব্দুল মজিদ এজাহারে অভিযোগ করেছেন,  বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামীরা শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ জুলাই দুপুরে বগুড়া শহরের কাঁঠালতলা এলাকায় আগ্নেয়াস্ত্র, ককটেল ও পেট্রোল বোমা নিয়ে ছাত্রজনতার ওপর ঝাপিয়ে পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন এবং চোখ জখম হয়। তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার কারণে মামলা দায়ের করতে বিলম্ব হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মঈন উদ্দিন জানান, বাদীর এজাহার মামলা হিসেবে দণ্ডবিধির ১৪৩,৩২৬, ৩০৭ ও ১০৯ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে রেকর্ড করা হয়েছে৷
উল্লেখ,  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এর আগেও বগুড়ায় ৮ টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৫ টি হত্যা, অপহরণ এবং তিনটি হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews