1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শ্রমিক নেতাদের উপর হামলার প্রতিবাদে অর্ধ বেলা যানবাহন চলাচল বন্ধের পর আবার চালু, তিন দোকানে আগুন  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় শ্রমিক নেতাদের উপর হামলার প্রতিবাদে অর্ধ বেলা যানবাহন চলাচল বন্ধের পর আবার চালু, তিন দোকানে আগুন 

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৯১ বার
নিজস্ব প্রতিবেদক

দুই নেতাকে মারপিটের ঘটনায় ৩ টি নারিকেলের দোকানে আগুন ও লুটপাতের পর দোষীদের ৩দিনের মধ্যে গ্রেপ্তার করতে প্রশাসনের আশ্বাসে বগুড়ায় মটর শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। হঠাৎ করেই বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখার পরএকটার পর পুনরায়  চলাচল শুরু করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু।

সাধারণ সম্পাদক বলেন,  মোটর শ্রমিক  সংগঠনের দুই নেতাকে অন্যায়ভাবে মারপিট করে আহত করা হয়েছে। এর প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবিতে সকাল থেকে আমরা যানবাহন চলাচল বন্ধ রাখি। পরে প্রশাসনের পক্ষ থেকে দোষীদের তিনদিনের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। এজন্য আমরা কর্মবিরতি আপাতত তুলে নিচ্ছি। যানবাহন চলাচল শুরু করেছে।

এর আগে, মটর শ্রমিকের দুই নেতার উপর হামলার প্রতিবাদে সকাল থেকে বগুড়া থেকে সকল রুটে পরিবহন চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজি চালিত অটোরিকশা চালকদের বাকবিতণ্ডা থামাতে গিয়ে মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার উপর হামলা করে ব্যবসায়ীরা।

হামলায় আহতরা  হলেন- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলী। এরা দুজনেই বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এই হামলার জের ধরে বুধবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা শহরের চারমাথা, ঠনঠনিয়া, হাড্ডিপট্টি,স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় লাঠি শোটা নিয়ে সড়কে নেমে বাস ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। আকস্মিক ভাবে পরিবহন   চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারনে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। বিশেষ করে ঢাকাগামী যাত্রীরা আগাম টিকিট সংগ্রহ করেও গন্তব্যে যেতে পারেননি।

মঙ্গলবার দুইজন পরিবহন শ্রমিক নেতার উপর হামলার পর বুধবার শহরের স্টেশন রোডে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ রাখেন। বুধবার বেলা ১১ টার দিকে পরিবহন শ্রমিকরা স্টেশন রোডে বন্ধ রাখা নারিকেলের ৩টি আড়তে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। ওই দোকান দুইটি হামলার শিকার  শ্রমিক নেতা আনোয়ার হোসেনের। মানিক এবং রতন নামের দুই ব্যবসায়ী ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন।
দোকান তিনটিতে আগুন লাগার প্রায় ঘন্টাখানিক পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আধা ঘণ্টা চেস্টা চালিয়ে পানি দিয়ে নেভাতে সক্ষম হয়েছেন।
বুধবার সকালে মোটর শ্রমিকে বিক্ষুব্ধ সদস্যরা লাঠিসোটা নিয়ে রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে বিক্ষুব্ধ সদস্যদের ছত্রভঙ্গ করে দিয়ে দেড় ঘন্টা খানিক চেস্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

 বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। দুইজন পরিবহন শ্রমিক নেতার উপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতেই নারিকেল ব্যবসায়ী রতনকে আটক করা হয়েছে। এঘটনায় এখনও মামলা হয়নি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews