1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা: 'হিটস্ট্রোকে' রিকশাচালকের মৃত্যু - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা: ‘হিটস্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ বার

নিজস্ব প্রতিবেদক

চলতি মৌসুমে বগুড়ায় তীব্র গরমে ‘হিটস্ট্রোক’-এ এক রিকশাচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ( ২ এপ্রিল ) দুপুর ২ টার দিকে শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুস সামাদ (৫৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি গোয়ালবাতান
এলাকার মৃত আজিজার রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মন্ডল।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরের দিকে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আব্দুস সামাদ। পথিমধ্যে বকশীবাজার মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে রিকশা থামিয়ে বসে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে পাশের একটি ভবনের দেয়ালের সাথে ঠেস দিয়ে বসিয়ে দেন। কিছুক্ষণ পরেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ধারণা, অতিরিক্ত গরমের কারণে ‘হিটস্ট্রোক’-এ তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, চলতি মৌসুমে বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews