নিজস্ব প্রতিবেদক
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা কমিটি পুনঃগঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ) বিকেলে সাদিক পার্কে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সহ-সভাপতি রোকেয়া বেগম রঞ্জনা।
সুজন রাজশাহী আঞ্চলিক সমন্বয় কারী মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন হচ্ছে সচেতন নাগরিকদের সমন্বয়ে গড়ে উঠা একটি নাগরিক সংগঠন। ২০০২ সালে ১২ নভেম্বর এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই নাগরিকদের অধিকার নিয়ে কাজ করে আসছে। শুরুতে এই সংগঠন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক কাজ করলেও এখন দেশে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা এবং লক্ষ্য অর্জনে আন্দোলন পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি, রাজনীতিবিদদের মাধ্যমেই দেশ পরিচালিত হওয়া প্রয়োজন। সৎ, যোগ্য, দেশপ্রেমিক রাজনীতিবিদদের নেতৃত্বেই কেবল দেশ এগিয়ে যেতে পারবে।
তিনি আরো বলেন, দেশের বর্তমান বাস্তবতা নিয়ে সারাদেশে সংগঠনের পুনঃগঠন ও সক্রিয় করার জন্য কাজ করা হচ্ছে। তারই ধারবাহিকতায় বগুড়ায় মতবিনিময়। আশা করছি বগুড়া জেলা কমিটি পুনঃগঠন হলে উপজেলা ও পৌর কমিটিগুলো সুন্দরভাবে করা হবে।
সুজন এর সাথে সম্পৃক্ত প্রয়াত ড. তোফায়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মোসলেম উদ্দিন, সাংবাদিক শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, ইউনুস উদ্দিন,বিশিষ্ট নাগরিক ফারুক আহমেদ চৌধুরী এর স্মরণসভা ও দোয়া মাহফিলে সুজন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লতিফ নাজিরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সুজন জেলা কমিটির সহ- সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক সেলিম রেজা সানু,সাংগঠনিক সম্পাদক মমিনুর রশীদ শাইন, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ , সুজন জেলা কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, মাহবুবর রহমান চপল,কোষাধ্যক্ষ নুর হাবীব, কাহালু উপজেলা কমিউনিটি কমিটির সভাপতি মো. আব্দুস সাত্তার, আব্দুল্লাহ আল মামুন, রফিকুল ইসলাম, সদস্য কহিনুর খানম।
উপস্থিত ছিলেন, মনোয়ারা বেগম শিল্পী,আব্দুস শুকুর, মাহমুদুল কবির,মেসবাউল আলম,সুচন্দন সরকার চন্দন,আবুল কালাম আজাদ চাঁন প্রমুখ।
Leave a Reply