নিজস্ব প্রতিবেদক
অভিনব কৌশলে মাদক নিয়ে যাওয়ার সময় বগুড়ায় স্কুল ব্যাগ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার ভোররাত চারটার দিকে সদর উপজেলার গোকুল এলাকায় বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ওয়ালিউল আলী সরদার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সরদারপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে। বর্তমানে সে নীলফামারীত সৈয়দপুর ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়া বাসায় থাকতো। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিউর রহমান।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের এক যাত্রী বিপুল ইয়াবা নিয়ে যাচ্ছেন। এই সংবাদের ভিত্তিতে ভোররাতে গোকুল এলাকায় চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনে তল্লাশি চালানো হয়৷ এসময় জি-৪ এর আসনে বসে থাকা ওয়ালিউল আলীর কাছে থাকা স্কুল ব্যাগ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply