1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় স্ত্রীর পরকীয়ার জেরে বন্ধু হাসানকে হত্যা, মুলহোতা গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় স্ত্রীর পরকীয়ার জেরে বন্ধু হাসানকে হত্যা, মুলহোতা গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২১২ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়ায় স্ত্রীর পরকীয়া নিয়ে পূর্ব শত্রুতার জেরে ঘনিষ্ঠ বন্ধু একাধিক মামলার আসামি আলী হাসানকে ছুরিকাঘাতে হত্যা করে আরেক বন্ধু সবুজ সওদাগর। অবশেষে সবুজ সওদাগরকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতের শহরতলীর হরিগাড়ি এলাকার মিলঘর থেকে তাকে আটক করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত সবুজের বিরুদ্ধে নিজ দলে নেতা হত্যাসহ একাধিক মামলা রয়েছে। নিহত আলী হাসান হত্যাকান্ডে বুধবার (১৫ মে) বগুড়া সদর থানায় সবুজ সওদাগরকে প্রধান করে চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এসব সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) শরাফত ইসলাম।

এর আগে, গত মঙ্গলবার দুপুরে বগুড়া সদরের শহরদীঘি এলাকায় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সবুজ সওদাগরের বিরুদ্ধে তার বন্ধু আলী হাসানকে বাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ ওঠে। নিহত আলী হাসান বগুড়া শহরের মালগ্রাম পশ্চিমপাড়া এলাকার জিন্নাহ মিঞার ছেলে। তিনি ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন। আলী হাসান বগুড়ার ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন। অভিযুক্ত সবুজ সওদাগরও হত্যা মামলার আসামি। পরে এ ঘটনায় নিহতের বাবা আলী জিন্না সবুজ সওদাগরকে প্রধান করে চারজনের নামে হত্যা মামলা করেন। আসামিরা হলেন- সবুজের মা সিল্কী বেগম, সবুজের ভাই সম্রাট সওদাগর ও তার স্ত্রী লিপি বেগম।

মামলার বরাত দিয়ে শরাফত ইসলাম আরও জানান, নিহত আলী হাসান এবং সবুজ দুজনে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এজন্য তারা একে অপরের বাড়িতে যাতায়াত করত। এক বছর আগে আলী হাসান যখন জেলহাজতে ছিল তখন সবুজের সঙ্গে হাসানের স্ত্রী মিতু বেগমের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তারা বিয়ে করে। এর মধ্যে আলী হাসান জামিনে বের হলে ওই ঘটনা জানতে পারে এবং সবুজের সঙ্গে হাসানের কথা কাটাকাটি হয়। পরে তারা দুজন আপস মীমাংসা করে আবারও আগের মতো চলাফেরা করলেও ভেতরে সেই শত্রুতা থেকেই যায়। এমতাবস্থায় গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সবুজ তার শহরদীঘি বাড়িতে কৌশলে আলী হাসানকে ডেকে নেয়।সেই পূর্ব শত্রুতার জের ধরে সবুজ তার বন্ধু আলী হাসানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত সবুজ সওদাগর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব স্বীকার করেছে। আলী হাসান হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews