1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় স্বামীর রামদার আঘাতে আশঙ্কাজনক স্ত্রী, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় স্বামীর রামদার আঘাতে আশঙ্কাজনক স্ত্রী, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুরে স্বামীর নৃশংস হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন মৌসুমী আক্তার শিল্পী (৩০)। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে নাটোরের সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া গ্রামে স্বামীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিল্পী বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা বিন্নাচাপর গ্রামের বাসিন্দা ও আড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মোত্তালেব ওরফে ফেরদৌসের মেয়ে।

শিল্পীর বাবা ফেরদৌস হোসেন জানান, পাঁচ বছর আগে নাটোরের সিংড়ার বালুয়া বাসুয়া গ্রামের মৃত পংকু মিয়ার ছেলে আব্দুল হাকিম মিয়ার (৪২) সঙ্গে তার বিয়ে হয়। সংসারজীবনে তাদের কোনো সন্তান হয়নি, এবং দাম্পত্য জীবনে কোনো বড় ধরনের বিবাদও ছিল না।

তিনি বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে ফোনে জানতে পারি, জামাই আমার মেয়েকে রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে। পরে জামাইয়ের চাচা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। এখনো সে অজ্ঞান অবস্থায় রয়েছে। আমি এই বর্বর হামলার ন্যায়বিচার চাই।”

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে। তবে হামলার মূল কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews