1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজান হত্যা মামলায় গ্রেপ্তার ২ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজান হত্যা মামলায় গ্রেপ্তার ২

  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৪ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজান হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের রজাকপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- রজাকপুর এলাকার মমতাজুর রহমানের ছেলে আহসান হাবীব এবং একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মো: হান্নান। গ্রেপ্তারকৃতরা যুবদল নেতা বিপুলের সহযোগী ছিলেন। শনিবার পৌণে চারটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজ হাসান।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর রাতে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মিজান বগুড়া সদরের গোকুল উত্তরপাড়ার আফসার আলী সাকিদারের ছেলে। একই সাথে তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন। এ হত্যাকান্ডের পর আহত লেদো নামের এক বিএনপিকমী চিকিৎসা নিতে হাসপাতালে গেলে সেখানে তাকে পিছিয়ে হত্যা করেছে।
ডিবির ওসি মুস্তাফিজ হাসান বলেন,  ‘শুক্রবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত মিজানের স্ত্রী সালমা আকতার নিশার দায়ের করা হত্যা মামলার দুই আসামি আহসান হাবীব ও হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
td

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews