1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২২১ বার

নিজস্ব প্রতিবেদক 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।

অন্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, সহ সভাপতি সুজন তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিরুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক হোসেন আলী আলাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাত, যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা উজ্জ্বল হোসেন বাবু, প্রমূখ। খেলায় বগুড়া জেলা, শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমি বনাম গাবতলী উপজেলা ফুটবল একাদশ। এ সময় বিএনপি, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলাকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews