বগুড়ার কাহালুতে বজ্রপাতে মোহাম্মদ আকন্দ (৫৫) নামের এক শ্রমিক প্রাণ হারিয়েছে। রোববার সকালে উপজেলার পাইকড় ইউনিয়নের যোগিরভবন এলাকায় বীজতলায় বোরো ধানের চারা উত্তোলনের সময় হঠাৎ বজ্রপাতে ঘটলে সে অচেতন হয়ে পড়ে। অচেতন অবস্থায় তাকে হাসপাতলে নেয়ার পথে মারা যায়।
মোহাম্মদ আকন্দ গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার সিকনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে। সে গাইবান্ধা থেকে শ্রমিকের কাজ করতে এ এলাকায় এসেছিলেন। কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে ঋতু বৈচিত্রের শীতকাল পেরিয়ে বসন্তের শুরুতেই এক পশলা বৃষ্টিতে প্রকৃতিতে ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। রোববার সকালে বগুড়ার কাহালুতে হঠাৎ বজ্রপাত ও মেঘের গর্জনে হালকা বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতে প্রকৃতিতে গাছপালা সতেজ হয়ে ফিরে পেয়েছে নতুন প্রাণ।
ইতিমধ্যে আম সজনে সহ বিভিন্ন গাছে গাছে মুকুলে ছেয়ে গেছে। পুরাতন পাতা ঝরে বের হয়েছে নতুন পাতা। প্রকৃতি সেজেছে নবরূপে। শীতকালে আবহাওয়া শুষ্ক থাকায় বৃষ্টিপাত না হওয়ায় শুষ্ক প্রকৃতিতে হঠাৎ বৃষ্টিতে ফিরিছে প্রাণ।
রবি শস্য ভরা মৌসুমে ফসল ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় অনেক কৃষক আলু ও সরিষা উত্তোলন করে জমিতে রোদে শুকাতে ফেলে রেখেছেন।
রোববার হঠাৎ বৃষ্টিতে রবি শস্য মৌসুমের আলু সরিষা নিয়ে কিছুটা বিবাকে কৃষক। তবে ভরা মৌসুমে বৃষ্টি হলেও আলু ও সরিষার তেমন ক্ষতি হবে না বলে জানান, উপজেলার নারহট্র ইউনিয়নের কল্যাণপুর গ্রামের কৃষক মোঃ ঈদ্রিস আলী। এ বৃষ্টিতে আলুর ফলন বৃদ্ধিতে সহায়তা করবে।
Leave a Reply