1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি বন্ধুর ছুরিকাঘাতে আরেক মামলার আসামিকে হত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি বন্ধুর ছুরিকাঘাতে আরেক মামলার আসামিকে হত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৮৮ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় নিজ দলের নেতাকে হত্যাকান্ডে মামলায় অভিযুক্ত বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ছুরিকাঘাতে একাধিক মামলার আসামীকে ছুরিকাঘাতে হত্যা । মঙ্গলবার বিকালে সদর উপজেলার শহরদীঘি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আলী হাসান(২৮)।  তিনি বগুড়া শহরের মালগ্রাম পশ্চিমপাড়া এলাকার জিন্নাহ আলীর ছেলে। পেশায় ট্রাক চালকের সহকারী হাসান  বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম রকি হত্যা মামলার আসামি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন  বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত ওসি সাইহান ওলিউল্লাহ।
এ ঘটনায় জড়িত হাসানের বন্ধু সবুজ সওদাগর পলাতক রয়েছে ৷  বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি সবুজ সওদাগরের বিরুদ্ধেও  নিজ সংগঠনের সাবেক আহবায়ক রিহান হত্যাকান্ডসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় এক যুবক বলেন, দুপুরের দিকে শুনি সবুজ সওদাগরের বাড়িতে হাসান নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে৷ পরে এই এলাকায় এসে খোঁজ নিলে জানতে পারি সবুক ছুরিকাঘাত করে হাসানকে  হাসপাতালে নিয়ে গেছে। পরে বিকালে ওই যুবকের মৃত্যু হয়। সবুজ হত্যা মামলার আসামি। সে এবং তার পরিবারের সবাই মাদকাসক্ত৷ আমরা এলাকাবাসী অনেকবার তাদের সতর্ক করলেও কোন কথা শোনেনি। হাসান সবুজের বাড়িতে নিয়মিত আসতো। এখানে এসে তারা মাদক গ্রহণ করতো।

ফাপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, আমাকে অজ্ঞাত একটা নম্বর থেকে জানায় সবুজ সওদাগর এক যুবককে ছুরিকাঘাত করে ঘরে তুলে রাখছে। পরে এলাকার লোকজন সবুজের বাড়িতে যায় এবং তাকে আটকানোর চেষ্টা করে। পরে পুলিশকে জানালে এর মাঝের সময়ে আহত হাসানকে নিয়ে হাসপাতালে চলে যায় সবুজ। সবুজ ও হাসান ঘনিষ্ঠ বন্ধু ছিল। এমনকি তারা একই হত্যা মামলার আসামিও ছিল। তাদের নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ ছিল।

বগুড়া সদর থানার ওসি  সাইহান ওলিউল্লাহ  বলেন, ছুরিকাঘাতে আলী হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় জড়িত সে পলাতক রয়েছে। আমরা তাকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Made

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews