বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি ফাপোঁড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ । বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে সদর উপজেলার ফাঁপোড় কৈচর পূর্বপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজ হাসান।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ফাঁপোড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং কৈচড়পুর্বপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে ।
ডিবির ওসি জানান, ফাঁপোড় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসানের নামে দুইটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের মাধ্যমে ডিবি জানতে পারে মেহেদী হাসান নিজ বাড়িতে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মেহেদী হাসানকে আদালতে পাঠানো হবে।
Leave a Reply