নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় আলী হাসান হত্যাকান্ডের প্রধান আসামী সবুজ সওদাগরের ছোট ভাই ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১২ মঙ্গলবার রাতে গাজীপুরের কোনাবাড়ি ফ্লাইওভারের নীচে যৌথ অভিযান পরিচালনা করে এদেরকে আটক করেছে র্যাব-১২ ও ১। গ্রেফতারকৃতরা হলো, হত্যা মামলার ৩নং আসামী শহরদিঘীর মৃত সিরাজ সওদাগরের ছেলে মোঃ সম্রাট সওদাগর (২৩), তার স্ত্রী ৪নং আসামী মোছাঃ লিপি বেগম (১৯)। বুধবার র্যাব-১২ বগুড়া কোম্পানি কামন্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে এ মামলার প্রধান আসামী সবুজ সওদাগরকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, ১৫ মে তারিখে বগুড়া জেলার সদর থানাধীন মালগ্রাম শান্তিনগর এলাকার মোঃ আলী জিন্না (৫৪) বগুড়া সদর থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে আলী হাসান (৩২) ও আসামী সবুজ তারা দুই বন্ধু। কিছুদিন পূর্বে তার আলী হাসান জেলে থাকায় তার বন্ধু সবুজ তার বউয়ের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হয়। পরবর্তীতে তারা আপোষ মিমাংসা করে পুনরায় একত্রে চলাফেরা করে। এরই সূত্র ধরে গত ১৪মে তারিখে আলী হাসানকে কৌশলে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ধারালো চাকু দ্বারা আঘাত করে হত্যা করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানার মামলা নং-৪৫, তারিখ ১৫/০৫/২৪ ধারা-৩০২/৩৬৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। যা বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে । ঘটনার পরপরই র্যাব-১২, সিপিএসসি, বগুড়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সহিত সার্বক্ষনিক সমন্বয় করতঃ ছায়াতদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রুজুকৃত মামলার আসামী গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুন রাত সাড়ে ৮টায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-১, সিপিএসসি, গাজিপুর পোড়াবাড়ীর যৌথ অভিযানে জিএমপি’র আওতাধীন কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ি ফ্লাইওভারের নীচে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী মোঃ সম্রাট সওদাগর ও তার স্ত্রী মোছাঃ লিপি বেগম গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply