1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় হাতকড়াসহ পালানো আসামি শ্যালিকার বাড়ি থেকে গ্রেপ্তার: দুই পুলিশ সদস্য প্রত্যাহার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় হাতকড়াসহ পালানো আসামি শ্যালিকার বাড়ি থেকে গ্রেপ্তার: দুই পুলিশ সদস্য প্রত্যাহার

  • আপডেট সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯২ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালানো ছিনতাই মামলার আসামি শাহাদত হোসেন ওরফে কলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে আদমদীঘি থানা–পুলিশ নওগাঁর নিয়ামতপুর উপজেলার মহাদেবপুর গ্রাম থেকে শাহাদতকে গ্রেপ্তার করে।

এর আগে বিক্ষুব্ধ জনতার পিটুনিতে আহত শাহাদত হোসেন নামের ছিনতাই মামলার এই আসামি বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের হেফাজত থেকে পালিয়েছিলেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, হাতকড়াসহ হাসপাতাল থেকে পালানো শাহাদত হোসেন মহাদেবপুর গ্রামে শ্যালিকার বাড়িতে আত্মগোপন করে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। হাতকড়াও উদ্ধার হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় কলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আক্কেলপুর থানা–পুলিশের কাছে সোপর্দ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে জয়পুরহাটের তিলকপুর বাজারের এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীর টাকাসহ ব্যাগ ছিনতাই করে মোটরসাইকেলে করে পালাচ্ছিলেন দুজন। এ সময় বগুড়ার আদমদীঘি উপজেলার আমইল গ্রামে বাঁশের ব্যারিকেড দিয়ে শাহাদত হোসেন এবং তাঁর সহযোগী রাজু পালোয়ানকে আটক করে পিটুনি দেয় জনতা। এ ছাড়া আরেক সহযোগী বাঁধনকেও (২৬) জনতা আটক করে। একপর্যায়ে তিনজনকে পিটুনির পর রাজুর পায়ের রগ কর্তনেরও চেষ্টা করা হয়। পরে পুলিশ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত রাজু পালোয়ান, শাহাদত হোসেন ও বাঁধন আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম চৌধুরীপাড়ার বাসিন্দা। তাঁদের মধ্যে রাজু ও শাহাদতকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে এবং বাঁধনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুর থানায় বৃহস্পতিবার মামলা হয়।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে বগুড়া পুলিশ লাইনসের রিজার্ভ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মফিজুল ও কনস্টেবল জাকিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) সুমন রঞ্জন সরকার । তিনি বলেন, এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তফা মঞ্জুরকে প্রধান করে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, পুলিশ হেফাজতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুই ছিনতাইকারীর চিকিৎসা চলছিল। পুলিশ লাইনসের একজন এসআই এবং দুজন কনস্টেবল তাঁদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এর মধ্যে বেলা দেড়টার দিকে হাতকড়া পরা অবস্থায় শাহাদত নামের ছিনতাই মামলার ওই আসামি শৌচাগারে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়েছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews