1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৩ দিনব্যাপী ভুমি মেলার উদ্বোধন  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ৩ দিনব্যাপী ভুমি মেলার উদ্বোধন 

  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৩২ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল সাড়ে ৯টায় র‌্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, পিএম ইমরুল কায়েস, আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, বগুড়া সদর উপজেলার নিবার্হী অফিসার আব্দুল ওয়াজেদ, সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (এলএ) শাখা নাহিয়ান মুনসীফ, সহকারী কমিশনার আবু শাহম, আব্দুল্লাহ আল মামুন, খায়রুল হাসান, ফয়সাল মাহমুদ, রশিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ভূমি অধিগ্রহণ শাখার চেক হস্তান্তর করা হয়। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এতে জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, ভূমি উন্নয়ন কর, নামজারি, মিস কেসসহ ভূমি সেবাসমূহ সহজীকরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ভূমি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আরও সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। পাশাপাশি ভূমি হস্তান্তর, বন্টননামা প্রণয়নসহ নারীদের প্রাপ্য হিসসার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। অন্তর্র্বর্তী সরকার ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর প্রক্রিয়া ডিজিটালাইজেশনের উদ্যোগ নিয়েছে। জমি অধিগ্রহণে দুর্নীতি প্রতিরোধ ও অধিগ্রহণ করা জমির প্রকৃত মালিকদের ভোগান্তি কমাতে আইবাসের মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা উদ্যোগ নেওয়া হচ্ছে। বগুড়ায় তিন দিনব্যাপী এই মেলা আগামীকাল শেষ হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews