1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৫ দফা দাবিতে কেমিষ্টস ড্রাগিষ্টস সমিতির মানববন্ধন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ৫ দফা দাবিতে কেমিষ্টস ড্রাগিষ্টস সমিতির মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৫৮ বার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশের ঔষুধ ব্যবসায়ীদের ওষুধের কমিশন বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন কর্মসূচি পালিত। বৃহস্পতিবার সকালে শহরের সাতমাথায় এ মানববন্ধনে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব একে এম ফজলুর রহিম টিপুর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি ইনছান আলী, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, আহম্মেদ মোস্তফা, পরিচালক মোঃ আব্দুস ছালাম খান রুবেল, জোবায়ের রহমান, মোঃ ইব্রাহিম হোসেন সাজু, মাসুদ রানা রাজু, একে এম মফিজ-উর রহমান ছোটন, জাহিদুল বারী জাহিদ, ইউসুফ আলী, মোমিনুল ইসলাম, আশরাফুল ইসলাম, আলমগীর হোসেন মন্ডল, আব্দুল খালেক।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ রুশাক রফিকুল ইসলাম, বুলো, কামরুল, মিজু আহম্মেদ, সাদ্দাম, প্রিন্স, জালাল আহম্মেদ, চঞ্চল, সুমন, সুজন, লতিফ, ডানুল ইসলাম প্রমূখ। এ মানববন্ধনে সমিতির সকল ও ওষুধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের সবকিছুর দাম বেড়েছে। সেজন্য ওষুধের দোকান বা ফামেসী পরিচালনা ব্যয় বেড়েছে। কিন্তু আমাদের ওষুধ বিক্রির কমিশন বাড়েনি। তাহলে ওষুধ ব্যবসায়ীগণ কি বাড়ি থেকে টাকা নিয়ে এসে ব্যবসা পরিচালনা ব্যয় নির্বাহ করবে। তাই ঘোষিত ৫ দফা দাবি শান্তিপুর্ণভাবে বাস্তবায়ন না হলে সারাদেশের সকল ওষুধের দোকান বন্ধ রাখা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews