বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকা থেকে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। গত রোববার (১ জুন) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা এলাকার সুলতান আলীর ছেলে মিলন বাবু (২৩), মুনছুর আলীর ছেলে সোহেল রানা (২৬) এবং সুরুজ আলীর ছেলে সুজন বাদশা।
সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এসব তথ্য নিশ্চিত করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রহবল এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিন মাদক কারবারিকে আটক করা হয়।
অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply