1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৬ দফা দাবিতে কাফনের কাপড় পরে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের মিছিল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ৬ দফা দাবিতে কাফনের কাপড় পরে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের মিছিল

  • আপডেট সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৬২ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ। রবিবার সকাল সাড়ে ১০টায় মিছিল শুরু করে শিক্ষার্থীরা। এ সময় আইএইচটি সংলগ্ন শেরপুর রোড থেকে বাংলাদেশ ব্যাংক মোড় প্রদক্ষিণ করে মিছিলটি প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করে।
সংগঠনের সমন্বয়ক শিহাব উদ্দিনের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এ সময় আন্দোলনকারীরা জানান, গত ১৪ বছর যাবৎ মেডিক্যাল টেকনোলজিস্টরা নানাভাবে বৈষম্যের শিকার। এর মধ্যে অন্যতম হচ্ছে সঠিক অনুপাতে নিয়োগ না হওয়া। একইসঙ্গে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারেও উদাসীন ভূমিকা পালন করেছে বিগত সরকার।
এসব সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম এবং গ্রাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে নিয়োগ বিধিমালা তৈরি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে রূপান্তরের দাবি জানান তারা।
এ সময় সরকারের প্রতি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে আহ্বান জানান মানববন্ধনের বক্তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews