নিজস্ব প্রতিবেদক
বগুড়া অঞ্চল সিএনসি মেশিন মালিক সমিতির কর্মশালা শুক্রবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চীফ কনসালটেন্ট ও উড টেক সল্যুশনের সিইও মোঃ নইমুল হোসেন খান। কর্মশালার শুভ উদ্বোধন করেন উদ্বোধক বগুড়া অঞ্চল সিএনসি মেশিন মালিক সমিতির সভাপতি মোঃ সাব্বির রহমান।
বগুড়া অঞ্চল সিএনসি মেশিন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পিডিলাইট বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ আবু হাম্মাদ চৌধুরী এশিয়া কোটিং লিঃ হেড অব সেলস মোঃ রাকিব চৌধুরী, জেলা ফার্নিচার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক সাজু, ব্যবসায়ী আব্দুর রব লিটন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া অঞ্চল সিএনসি মেশিন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, ব্যবসায়ী আলমগীর হোসেন প্রমুখ। এসময় সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply