1. admin@bogurapost.com : admin :
বগুড়া আদমদিঘীতে ৩ ইউপি চেয়ারম্যানসহ ৭আ.লীগ নেতা গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া আদমদিঘীতে ৩ ইউপি চেয়ারম্যানসহ ৭আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৬২ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় নাশকতা ও হত্যা মামলায় ৩ ইউপি চেয়ারম্যানসহ ৭ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব । রবিবার রাতে ঢাকা মিরপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান (৫২), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমুল হুদা খন্দকার (৫৫), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এরশাদুল হক টুলু (৬২), নাজিমুল হুদা খন্দকার (৫৭), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন (৩৮), ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরাম হোসেন (৪৮)।
জানা যায়, আদমদীঘিতে গত ১৯ ও ২৫ আগষ্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাতসহ প্রায় ৫শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। এরপর বগুড়ায় ছাত্র হত্যার দায়েরকৃত মামলায় আদমদীঘিতে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীদের নাম উল্লেখ করাও হয়। মামলা দায়েরের পর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন। মামলার সূত্রে গত রবিবার রাতে ঢাকা মিরপুর এলাকায় একটি বাড়িতে র‍্যাবের অভিযান চালিয়ে তাদের সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার রাতে ৭জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে এদেরকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews