1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ট্রাক শ্রমিক ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি,কেক কর্তৃন ও সাধারণ সভা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ট্রাক শ্রমিক ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি,কেক কর্তৃন ও সাধারণ সভা

  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৯৯ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,কেক কর্তৃন ও বিশেষ সাধারণ সভা শুক্রবার শহরের টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন।

বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুজ্জামান ছামসু, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর হারুন অর রশীদ সাজুু।

অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিন্টু খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন তিনি বগুড় লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, অত্র সংগঠন সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম ,দপ্তর সম্পাদক আতাউর রহমান,ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন,নির্বাহী সদস্য শাহ জামালসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। লটারী খেলার ১ম বিজয়ী ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর হারুন অর রশীদ সাজুু কে ১টি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটর সাইকেল পুরস্কার তুলে দেওয়া হয়।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews