নিজস্ব প্রতিবেদক
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে মেহেদী হাসানকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে সদর থানায় এ মামলা করা হয়। মামলার বাদী নিহতের মা সুখী বেগম। মামলায় আসামি করা হয়েছে ৯ জনকে। তাদের মধ্যে ৩ জন নামীয় বাকি সবাই অজ্ঞাতনামা।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন।
মামলার নামীয় আসামিরা হলেন, জহুরুলনগর এলাকার রকি, মতি এবং শাকিল। এর আগে, শনিবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজের ভেতর কনসার্ট দেখতে গিয়ে ছুরিকাঘাতে হত্যার শিকার হন মেহেদী হাসান।
মামলায় উল্লেখ করা হয়, সরকারি আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে যান ছেলে মেহেদী হাসান। এতে পূর্ব শত্রুতার জেরে আসামিরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেন।
ওসি এস এম মঈনুদ্দীন বলেন, মেহেদী হত্যায় নিহতের মা সুখী বেগম সদর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে। খুব দ্রুতই জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply