1. admin@bogurapost.com : admin :
বগুড়া আ: হক কলেজ কনসার্টে যু্বক হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া আ: হক কলেজ কনসার্টে যু্বক হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে মেহেদী হাসান নামের এক যুবক হত্যা মামলায় প্রধান অভিযুক্ত  গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) ভোরে শিবগঞ্জ উপজেলার বিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতর নাম রকিবুল ইসলাম রকি(২৩) । তিনি  শহরের জহুরুল নগর এলাকার মঞ্জুর রহমান ডিউয়ের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন  বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

তিনি বলেন, রকিকে বিহার হাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে পাঠালে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এঘটনায় বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এর আগে,  গত শনিবার রাত ৯ টায় মেহেদী হাসানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া সদর থানায় নিহতের মা মোছা. সুকী বেগম শ্যামলা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মোট নয় জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রকি বাদে বাকি দুই নামীয় আসামিরা হলেন- শহরের জহুরুল নগর এলাকার মো. মতি  ও মো. শাকিল।

মামলায় হত্যাকাণ্ডের কারণ হিসেবে পূর্ব শত্রুতার জেরের কথা উল্লেখ করেছেন বাদী।

এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার মেহেদী হাসান সরকারি আজিজুল হক কলেজে আয়োজিত কনসার্ট দেখতে যায়। কনসার্ট দেখে ফেরার সময় কলেজের দক্ষিণ পাশে ১০ বিল্ডিংয়ের সামনে আগে থেকে সেখানে থাকা আসামিরা মেহেদীকে একা পেয়ে হামলা করে।

এজাহারে উল্লেখকৃত আসামিরা চাকু দিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে চাকু দিয়ে মেহেদীর পেটে আঘাত করলে ভুড়ি বের হয়ে যায়। এরপর ঘটনাস্থলে মেহেদীর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews