1. admin@bogurapost.com : admin :
বগুড়া কারাগার থেকে ৪ ফাঁসির কয়েদী পালানোর ঘটনায় ডেপুটি জেলারসহ ৫ জন বরখাস্ত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া কারাগার থেকে ৪ ফাঁসির কয়েদী পালানোর ঘটনায় ডেপুটি জেলারসহ ৫ জন বরখাস্ত

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২২১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা কারাগারের কনডেমড সেলের ছাদ কেটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদির পালানোর ঘটনায় ডেপুটি জেলারসহ ৫জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে কারা কর্তৃপক্ষ তাদেরকে সাময়িক বরখাস্তের এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন বগুড়া জেল সুপার আনোয়ার হোসেন।

সাময়িক বরখাস্ত হওয়ারা হলো, ডেপুটি জেলার হাসানুজ্জামান, প্রধান কারারক্ষী শরীফ উদ্দীন, দুলাল হোসেন, হাবিলদার আব্দুল মতিন এবং কারারক্ষী আরিফুল ইসলাম।

এছাড়া কারারক্ষী ফরিদুল ইসলাম ও হোসেনুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনার তদন্ত দল বৃহস্পতিবার আলামতগুলো দেখেছেন। সংশ্লিষ্ট অনেকের সঙ্গেই কথা বলেছেন। শুক্রবার কারাগারে  যাব। পলাতক আসামিদের সঙ্গেও কথা বলব। কারা কতৃপক্ষ ও জেলা প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করছে। তদন্তে কয়েদী পালানোর কার কি দায়িত্ব অবহেলা, কেন পালিয়ে সব উঠে আসবে।

এর আগে ২৬ জুন বুধবার ভোররাত ৩টা ৫৫ মিনিটে কারাগারের জাফলং ভবনের কনডেমড সেলের ৪ আসামি পালিয়ে যায়। পরে ভোরে শহরের চাষি বাজার থেকে তাদেরকে পুলিশ গ্রেফতার করে।

এই চার আসামি হলো, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার আজিজুল হকের ছেলে মো. নজরুল ইসলাম মঞ্জুর (৬০), বগুড়া জেলার সদর থানার মো. ইসমাইল শেখের ছেলে মো. ফরিদ শেখ (২৮), কাহালু পৌর মেয়র বিএনপি নেতা মো. আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩১) ও নরসিংদী জেলার মাধবদী থানার ইসরাফিল খার ছেলে আমির হামজা (৩৮) । এরা প্রত্যকেই হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদী।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews