1. admin@bogurapost.com : admin :
বগুড়া কাহালুতে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে জিম্মি করে ডাকাতি, নগদ অর্থ সহ স্বর্ণালংকার লুট - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া কাহালুতে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে জিম্মি করে ডাকাতি, নগদ অর্থ সহ স্বর্ণালংকার লুট

  • আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার
কাহালু ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালুতে বাসায়  ঢুকে  এক চাতাল  ব্যবসায়ী  ইট ভাটা মালিক ও তার পরিবারকে ধারালো  অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে  ডাকাতদল নগদ ৮০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এঘটনায় কাহালু থানা পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত ২১ অক্টোবর সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের  বারোমাইল নামুজা সড়কের পাশে বিশিষ্ট চাতাল ব্যবসায়ী  ও ইটভাটা মালিক আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম সাজুর চাতাল সংলগ্ন হাজী সাজু কটেজে বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার গভীর রাতে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ব্যবসায়ী সাজুর দ্বিতল বাসার দুটি  জানালার গ্রীল কেটে বাসায় ঢুকে সাজু সহ তার স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে প্রায় ঘন্টা ব্যাপী ডাকাতিকার্য  চালায়। এসময় তারা নগদ ৮০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট  করে  থানা  পুলিশের কাছে মামলা না করার হুমকী দিয়ে নির্বিঘ্নে বাসা থেকে চলে যায় বলে জানান ব্যবসায়ী সাজু।  পরে ডাকাতির ঘটনা পুলিশকে অবহিত করলে কাহালু থানা  পুলিশ ঐ রাতেই সাজুর বাসায় পৌছে খোঁজ খবর নেন। এদিকে  ব্যবসায়ী  আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম সাজু জানান, ঐ রাতে ডাকাতদল আমার বাসার জানালার  গ্রীল কেটে বাসায় ঢুকে আমাকে ও  আমার স্ত্রী মেয়েকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এঘটনা কাহালু থানায় মামলার প্রস্ততি চলছে।
কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান জানান,ডাকাতির ঘটনা শুনেছি  এখনো কেউ মামলা করতে আসনি। মামলা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews