পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরবসন্তপুর গ্রামের রুবেলের সাথে গ্রেফতারকৃত প্রতারকদের বগুড়ায় পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে প্রতারণার ফাঁদ পাতে প্রতারক চক্র। ঘটনার দিন মুহিষামুড়া এলাকায় ৫০ হাজার টাকা নিয়ে আসে রুবেল। তার কাছ থেকে ৫০ হাজার টাকা একটি নকল সোনার মূর্তি দেওয়ার সময় স্থানীয় জনতার নজরে পড়লে জনতার সহায়তায় তাদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ১১০ গ্রাম ওজনের একটি নকল সোনার মূর্তি।
কাহালু থানার এস আই মোঃ রুবেল হোসেন জানান, এঘটনায় প্রতারিত ব্যক্তি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রপ্তারকৃতদেরকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply