1. admin@bogurapost.com : admin :
বগুড়া কাহালুতে শ্যালক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ায় দুলাভাই গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া কাহালুতে শ্যালক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ায় দুলাভাই গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩৪০ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া কাহালু উপজেলায় শ্যালক দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও হবার ঘটনায়  পুলিশ দুলাভাইকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে কাহালু থানার পুলিশ শ্যালক নাইম  এর স্থলে তার দুলাভাই মো. কাজলকে (৪৫) গ্রেপ্তার করে। কাজল বগুড়া সদরের বারোপুর গ্রামের হামেদ আলীর ছেলে।
জানা গেছে,  কাহালু উপজেলার ভাটোহালি গ্রামের কলেজ ছাত্র নাঈম (১৯) গত বুধবার সকালে কাহালু উপজেলা সদর থেকে কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে নাইমের বিরুদ্ধে থানায় নারী শিশু নির্যাতন আইনের একটি মামলা করলে পুলিশ গতকাল শনিবার রাতে নাইমের দুলাভাই কাজলকে গ্রেপ্তার করে। থানায় আনার পরদিন  রোববার দুপুরে তাকে কোর্টে পাঠিয়ে দেয়া হয়।
মামলার তদন্তকারী এস.আই জসিম  জানান, আসামি নাইমের বাড়ি কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ভাটোহালি গ্রামে। সে কাহালু সরকারি কলেজের ছাত্র। এ পর্যন্ত পুলিশ ভিকটিমকে উদ্ধার করা বা আসামি নাইমকেও গ্রেপ্তার করতে পারেনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews