1. admin@bogurapost.com : admin :
বগুড়া কাহালুতে ৪ বছরের শিশু কন্যাকে হত্যা করে মায়ের আত্নহত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া কাহালুতে ৪ বছরের শিশু কন্যাকে হত্যা করে মায়ের আত্নহত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩৩৪ বার
এটিএম খালেকুজ্জামান মিঠু, কাহালু থেকে
বগুড়ার কাহালুতে ৪ বছরের শিশু কন্যা মুশফিকাকে হত্যা করে এক মায়ের আত্নহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল গ্রামের দরিদ্র ভ্যান চালক মোঃ আব্দুল মোমিন (২৬) স্ত্রী জুলেখা  ও তাদের  ৪ বছরের একমাত্র কন্যা মুশফিকা।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোঃ শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে ভ্যান চালক আব্দুল মোমিন তার মেয়ে মুশফিকাকে নিয়ে ঘটনার দিন সকালে একই সাথে খাবার খেয়ে বাবা  আব্দুল মোমিন রোজগারের উদ্দেশ্য বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়৷ দুপুরে মোমিন খাবার খেতে বাড়িতে আসে। এসময় ঘরের দরজ বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে তার সন্দেহ হলে ঘরের  জানালা খুলে তাঁর স্ত্রী জুলেখা কে শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে তার মরেদহ ঝুলতে ও মেঝেতে তার কন্যা সন্তান মুশফিকার  মরদেহ পড়ে থাকতে  দেখে চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ে। তার কান্নায় প্রতিবেশীরা এগিয়ে এসে কাহালু থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।  পুলিশের  ধারণা স্ত্রী জুলেখা তার ৪ বছরের শিশু কন্যা মুশফিকাকে হত্যা করে সে সেলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।  তবে কি কারণে জুলেখা তার কন্যা সন্তানকে হত্যা করে নিজে আত্নহত্যা করেছে তার কারণ জানা যায়নি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews