1. admin@bogurapost.com : admin :
বগুড়া গাবতলীতে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল বৃদ্ধার মরদেহ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া গাবতলীতে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল বৃদ্ধার মরদেহ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৩৬ বার

 

বগুড়া গাবতলীতে নিখোঁজের ৩দিন পর নদীতে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিজ গ্রাম খুপী এলাকায় গজারিয়া নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম বুলি বেগম(৭০) খুপী দক্ষিণপাড়ার কাসেম আকন্দর স্ত্রী৷ এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ। উদ্ধারকৃত মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, গত সোমবার থেকে নিহত বুলি বেগম নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন পুলিশকে অবগত না করে খোজাখুজি করে আসছিলেন। বৃহস্পতিবার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে গজারিয়া নদীতে ভাসমান অবস্থায় বুলি বেগমের মরদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাকো পার হওয়ার সময় নদীতে পড়ে যেতেরপারে । আর পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনও এমনটা ধারণা করছেন। কারো কোন অভিযোগ না থাকলে একটি ইউডি মামলা দায়ের করা হবে।মরদেহ মেডিকেলে পোস্টমর্টেম করে স্বজনদেরকে কাছে হস্তান্তর করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews