1. admin@bogurapost.com : admin :
বগুড়া গাবতলীতে মোবাইল নেওয়ায় ভাইকে গলাকেটে হত্যা, ভাই আটক - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া গাবতলীতে মোবাইল নেওয়ায় ভাইকে গলাকেটে হত্যা, ভাই আটক

  • আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার গাবতলীতে ভাই কর্তৃক অপর ভাই  মোবাশ্বের হোসেন (১২) নামের এক ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহত স্কুলছাত্রের চাচাতো ভাই নাবিল আহম্মেদকে (২০) আটক করেছে পুলিশ।
 সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা গ্রামে এই ঘটনা ঘটে। মোবাশ্বের হোসেন নাড়ুয়ামালা গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও গাবতলী আইডিয়াল  কেজি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আর অভিযুক্ত নাবিল মো. সেলিমের ছেলে।
স্থানীয়রা জানান, মোবাশ্বের হোসেনের হার্টে ফুটো থাকায় কয়েকদিন আগে অপারেশন করে আনা হয়। এ কারণে সে বাড়ি থেকে বের হতো না। আজও সে বিছানায় শুয়ে তার চাচাতো ভাইয়ের মোবাইল ফোন নিয়ে খেলছিল। না বলে ফোন নেয়ার কারণে নাবিল আহম্মেদ মোবাশ্বেরকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে।
নাবিল আহম্মেদও মানসিক রোগী বলে জানা গেছে। সে ওই বাড়িতেই থাকে। ঘটনার পর পালিয়ে না গিয়ে বাড়িতেই ঘোরাঘুরি করছিল। পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নাবিলকে আটক করে থানায় নিয়ে যায়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান,  আটককৃত  নিহতের চাচাতো ভাই একজন মানষিক রোগী বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। হত্যাকান্ডের বিষয়ে নাবিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews