1. admin@bogurapost.com : admin :
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, তেমন ক্ষয় ক্ষতি হয়নি - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, তেমন ক্ষয় ক্ষতি হয়নি

  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৭৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা প্রশাসকের( ডিনি) কার্যালয়ের নিচতলায় বিভিন্ন মামলার আলামতে শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কোন ক্ষয় ক্ষতি না হলেও সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

বগুড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ৮ টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসের নিচতলায় পরিত্যক্ত অবস্থায় থাকা কাটুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয়। পরিত্যাক্ত কিছু মালামাল পুড়ে যাওয়া ছাড়া কোন ক্ষতি হয়নি।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের বারান্দায় আগুন লেগেছিল। আমরা অল্প সময়েই নিভিয়ে ফেলেছি। সেখানে রাখা বিভিন্ন মামলার আলামতের কিছু জিনিস পত্র পুড়ে গেছে। পাশেই আকবরিয়া রেষ্টুরেন্ট। ধারনা করা হচ্ছে বারান্দার গ্রীল দিয়ে কেউ আগুন দিতে পারে। তদন্তে এ সব বেরিয়ে আসবে।

বগুড়া জেলা প্রশাসক( ডিসি) হোসনা আফরোজা জানান, বিভিন্ন জায়গা থেকে মালামাল জব্দ করে প্রমান হিসাবে আলামত রাখা হয়েছিল। সেখানেই আগুনের সূত্রপাত ঘটে। আগুনের সুত্রপাতের পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিভিয়ে ফেলে। সেখানে এখন পুলিশ মোতায়ন করা হয়েছে এবং আমার কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তেমন কোন ক্ষতি হয়নি। এ ঘটনায়  তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews