1. admin@bogurapost.com : admin :
বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকনের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকনের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৪ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন আদমদীঘির ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম। ১৩ সেপ্টম্বর শুক্রবার বিকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

শফিকুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৩ আগস্ট শুক্রবার রাতে আমাকে ফোন করেন বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও আদমদীঘি উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক টিকন। বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয় নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন তিনি। বলেন টাকা না পেলে রাজনৈতিক কয়েকটি মামলার আসামী আমাকে করবে বলে হুমকি-ধামকি দেন। আরও বলেন, আপনার ভাই শাহিনুর ইসলাম আমাদের কথা মতো চাঁদা না দেওয়ার কারণে সান্তাহারের যুবদল অফিস পোড়ানোর মামলায় আসামী করা হয়েছে। আপনি আমার চাহিদা পূরণ না করলে আপনার জন্য এর চেয়ে কঠিন অবস্থা অপেক্ষা করছে। টিকনের এমন কথায় আমি অত্যন্ত ভয় পেয়ে যাই। পরে আমার ভাগ্নে শামিমকে দিয়ে ৩০ হাজার টাকা বিএনপি নেতা মাহফুজুল হক টিকনের হাতে পৌঁছে দেয়। টাকা দেওয়ার অডিও রেকর্ড ও ভিডিও কৌশলে ধারন করি। যা সামাজিক যোগাযোগে অডিও ও ভিডিও ভাইরাল হয়। পরে এ ঘটনা থেকে পরিত্রাণ পেতে বগুড়া জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর একটি চাঁদাবাজির লিখিত অভিযোগ প্রদান করি। এমন অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির পক্ষ থেকে গত ৩ সেপ্টেম্বর মাহফুজুল হক টিকনকে কারণ দর্শানোর নোটিশ দেন। এতে টিকন ক্ষিপ্ত হয়ে প্রতিশোধের নেশায় আমাকে এবং আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করছেন।

ইতিপূর্বে মাহফুজুল হক টিকনের বিরুদ্ধে ২০২১ সালের জানুয়ারি মাসে সান্তাহার পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করে বিএনপির দুই নেতাকে নিবাচন থেকে সড়ে দাড়াতে বলেন। পরে ওই দুই প্রার্থীকে টাকা দিয়ে বশে দেন এবং বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করেন। জনসাধারণের মুখে প্রশ্ন উঠেছে।

বিএনপির সরকার গঠনের আগেই টিকন যা শুরু করেছে, ক্ষমতায় আসলে এসব নেতারা না জানি কিনা করবে। পরিশেষে বিএনপি জেলা কমিটির নিকট আবেদন করছি তার বিরুদ্ধে দল থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হোক। অন্যথায় দেশের বৃহৎ এই দলের প্রতি সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাবে বলে মনে করছি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews