নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে। দিনব্যাপী এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন ঘিরে শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাছেদ রাত ১১টার দিকে ফলাফল নিশ্চিত করেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল হামিদ মিটুল এবং সাধারণ সম্পাদক পদে মো. সামছুজ্জামান।
সভাপতি পদে মোঃ আব্দুল হামিদ মিটুল ১১০৭৮ ও তার নিকটতম মোঃ আব্দুর রাজ্জাক (ভিকেল রাজ্জাক) পেয়েছেন ৪৫১২ ভোট।
সাধারন সম্পাদক পদে ৮৯৩৭ ভোট পেয়ে শামসুজ্জামান নির্বাচিত হয়েছেন তার নিকটতম কবির আহম্মেদ মিঠু পেয়েছেন ৬৭২৭ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল বাছেদ জানান, এ নির্বাচনে মোট ১১৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বলেন, মোট ২১ হাজার ৪৭২ ভোটারের মধ্যে ১৬ হাজার ৮৮৩ জন ভোটার ভোট দিয়েছেন। ভোট প্রদানের হার ৭৯ শতাংশ। এ নির্বাচনে সভাপতি পদে দুইজন, কার্যকরী সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ১৫ জন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সহ-সাধারণ সম্পাদক পদে ১০ জন, কোষাধ্যক্ষ পদে একজন, সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন, সমাজকল্যাণ সম্পাদক পদে একজন, সাংস্কৃতিক সম্পাদক পদে পাঁচজন, ক্রীড়া সম্পাদক পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে তিনজন, প্রচার সম্পাদক পদে দুইজন, ধর্মীয় সম্পাদক পদে চারজন, আন্তঃজেলা সড়ক সম্পাদক পদে পাঁচজন, অভ্যন্তরীণ সড়ক সম্পাদক পদে চারজন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
Leave a Reply