1. admin@bogurapost.com : admin :
বগুড়া ধুনটে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া ধুনটে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধুনট উপজেলায় চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে পাকা সড়কের উপর আল-আমিন (২৪) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন ধুনট পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে ও পৌর যুবলীগের প্রস্তাবিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন।
বৃহস্পতিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধুনট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, বুধবার সন্ধ্যার দিকে ব্যবসায়ী আবু হানিফের মোটরসাইকেলের পেছনে চড়ে নিজ বাড়ি থেকে ধুনট শহরের দিকে রওনা হন আল আমিন। পথিমধ্যে ধুনট-গোসাইবাড়ি পাকা সড়কের ইছামতি নদীর চরধুনট সেতু এলাকায় পৌঁছে।
 এ সময় সামনের দিক থেকে আসা দুর্বৃত্তরা অটোভ্যান থেকে নেমে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর আল-আমিনকে পিটিয়ে আহত করে পালিয়ে যান তারা। এ সময় আবু হানিফের চিৎকারে স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি সৈকত হাসান বলেন, আল আমিন নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা শুনেছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews