1. admin@bogurapost.com : admin :
বগুড়া নন্দীগ্রামে বিএনপির মামলায় আ'লীগ-যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া নন্দীগ্রামে বিএনপির মামলায় আ’লীগ-যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪ 

  • আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২১৭ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক,আওয়ামী লীগসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলা ও পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার বগুড়া আতালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন (৫৩), পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩২), পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের (ওমরপুর) সভাপতি ফেরদৌস আলম (৪৯) এবং উপজেলার শেখের মাড়িয়া এলাকার আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম (৪৮)। এরমধ্যে ফেরদৌস ও সাইদুল এজাহার নামীয় আসামি। এছাড়া মামুন ও রানাকে ঘটনায় জড়িত সন্দেহে একই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
উল্লেখ্য, উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর বাজার সংলগ্ন স্কুলমাঠে ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর থানায় মামলা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মাটিহাস গ্রামের আক্কেল আলী মন্ডলের ছেলে শফিকুল ইসলাম। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়।
মামলার বিবরণে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পন্ডিতপুকুর হাইস্কুল মাঠে ভাটরা ইউনিয়ন বিএনপির সভা শেষ হওয়ার পরই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের নির্দেশে শতাধিক আসামিরা সেখানে হামলা করে। তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি অবিস্ফোরিত ছিল৷ হামলায় উপজেলা ছাত্রদলের ৪-৫জন নেতাকর্মী আহত হয় বলে অভিযোগে উল্লেখ করে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews