1. admin@bogurapost.com : admin :
'বগুড়া বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

‘বগুড়া বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৭৫ বার
নিজস্ব প্রতিবেদক

‘বগুড়া বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বগুড়ার রয়েছে অনন্য ভৌগোলিক অবস্থান। আয়তন, ইতিহাস, ঐতিহ্য, শিল্প-কলকারখানা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উৎপাদনসহ নানা দিক থেকেই বগুড়া একটি সম্ভাবনাময় জেলা। বিভাগ গঠনের জন্য প্রয়োজনীয় সব উপাদান বগুড়ার রয়েছে, তবুও এটি বারবার অবহেলিত হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি— বগুড়াকে বিভাগ ঘোষণার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।
তারা আরও বলেন, ‘বগুড়ার রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য। সময়ের প্রয়োজনে বৃহত্তর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বগুড়াকে বিভাগ ঘোষণা করা অত্যন্ত জরুরি। অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকেও এটি একটি উপযুক্ত প্রস্তাব। জনগণের স্বার্থে এবং ন্যায্যতার ভিত্তিতে বগুড়াকে বিভাগ ঘোষণা করতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews